নারী উদ্যোক্তাদের ১১ তম মাস্টারক্লাস অনুষ্ঠিত

২২ মে, ২০২১ ১৫:৪৬  
অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম’ (উই)-এর ১১ তম মাস্টারক্লাস। শনিবার (২২ মে) অনুষ্ঠিত এবারের মাস্টারক্লাসের মূল বিষয় ছিলো ‘স্টোরিটেলিং’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় তিনি বলেন, আপনারা জানেন যে দেশে বৈদেশিক মুদ্রার রিভার্জ একেবারে সবোর্চ্চ পর্যায়ে পৌঁছেছে। সেখানে উই-এর ছোট ভূমিকা হলেও আছে, তাদের পণ্যে দেশের বাহিরে যাচ্ছে। এ পণ্যে দেশের বাহিরে যাওয়াতে আমাদের রিভার্জে কিছুটা হলেও তাদের ভূমিকা রয়েছে। ‘নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন। পুরুষ শাসিত সমাজ থেকে কেন নারী কোটা বাতিল হলো আমার বুঝে আসে না, তাদের কোটা চালু রাখা যেতে পারে। এখানে আপনারা যেহেতু প্রায় শতভাগ নারী তাই নারী কোটা পুনরায় ১০ শতাংশ চালুর জন্য দাবি জানাতে পারেন।’ সেশনটির মূল আলোচনা করেন থটস এর চেয়ারম্যান মুহাম্মাদ মাহবুবুল আলম। এ সময় উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিথি হিসেবে সিল্ক গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও সৌম্য বসু, উই এর অ্যাডভাইজর জাহানুর কবির সাকিব, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদ। আয়োজনটির পার্টনার ছিল আইসিটি ডিভিশন ও এলআইসিটি।